Privacy Policy
✽ তাজরা (Tazoraa) কাস্টমার এবং সেলারের তথ্যের গোপনীয়তা রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি নিচের নীতিমালাগুলোর সাথে একমত পোষণ করছেন।
1. তথ্য সংগ্রহ ও ব্যবহার
আমরা শুধুমাত্র অর্ডার সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি, যেমন—আপনার নাম, সঠিক মোবাইল নম্বর এবং পণ্য পৌঁছানোর সঠিক ঠিকানা। এই তথ্যগুলো শুধুমাত্র ডেলিভারি এবং কাস্টমার সার্ভিসের প্রয়োজনে ব্যবহার করা হয়।
2. তথ্য শেয়ারিং ও নিরাপত্তা
তাজরা কখনোই আপনার ব্যক্তিগত তথ্য (নাম, ফোন নম্বর বা ঠিকানা) কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা বিনিময় করে না। আপনার তথ্য আমাদের সুরক্ষিত সার্ভারে অত্যন্ত গোপনীয়তার সাথে সংরক্ষিত থাকে।
3. পেমেন্ট ও লেনদেনের সুরক্ষা
আমাদের প্ল্যাটফর্মে লেনদেনের জন্য শুধুমাত্র বিশ্বস্ত মোবাইল ব্যাংকিং (বিকাশ ও নগদ) মাধ্যম ব্যবহার করা হয়। আপনার পেমেন্ট সংক্রান্ত তথ্য বা পিন (PIN) আমরা কখনোই সংগ্রহ করি না এবং লেনদেনের প্রতিটি ধাপ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সম্পন্ন করা হয়।
4. সেলার ও ব্যবসায়িক গোপনীয়তা
তাজরার সাথে চুক্তিবদ্ধ সেলারদের কোনো তথ্য বা ব্যবসায়িক কৌশল তাজরার অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ। আমাদের প্ল্যাটফর্মে আপনার ব্যবসায়িক সকল তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয়।
5. পণ্যের স্বচ্ছতা ও কাস্টমার ফিডব্যাক
কাস্টমার যেন সঠিক পণ্য পায়, তা নিশ্চিত করতে আমরা সেলারদের কাছ থেকে কঠোর অঙ্গীকার নিয়ে থাকি। কোনো ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ করা হলে তাজরা তার যথাযথ আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করে।
6. নীতিমালার আপডেট
তাজরা কর্তৃপক্ষ যেকোনো সময় এই গোপনীয়তার নীতিমালার পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার রাখে। পরিবর্তনের সাথে সাথে তা ওয়েবসাইটের এই পাতায় আপডেট করে দেওয়া হবে।